ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্থানীয় সরকার নির্বাচন: সিইসির সঙ্গে আইজিপির বৈঠক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:৫৬ পিএম
X
Advertisement

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে আইজিপি আলী হোসেন ফকির বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সেল গঠন এবং বিভিন্ন জেলা ও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

তিনি বলেন, পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশকে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। খুব শিগগিরই নির্বাচন কমিশনের কাছে ওই প্রতিবেদন দেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement