ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:২২ পিএম আপডেট: ১৪.০৮.২০২৬ ৫:০৭ পিএম
X

দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে মৃত শিশুদের কারোরই ল্যাবরেটরি পরীক্ষায় আনুষ্ঠানিকভাবে হাম শনাক্ত হয়নি।

শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিশেষ বুলেটিন ও প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭২ শিশুর শরীরে হামের বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৭৯৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে গত পাঁচ মাসে হাম ও হামের উপসর্গে মোট ৮৯৪ শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ে সারা দেশে ১ লাখ ৪১ হাজার ৪৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২২ হাজার ৭৯৪ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১৮ হাজার ৫৪০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় দেশের ১৭ হাজার ৭৩০ শিশুর শরীরে আনুষ্ঠানিকভাবে হাম শনাক্ত হয়েছে।

সংক্রামক এ রোগের বিস্তার ঠেকাতে দেশের ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের তদারকি অব্যাহত রয়েছে।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝