ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:১৫ পিএম আপডেট: ১৪.০৮.২০২৬ ৫:০৯ পিএম
X

নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন প্রায় ২৮৫ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে শীর্ষ ১০ দেশ থেকেই এসেছে মোট রেমিট্যান্সের ৮৬ দশমিক ২৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জুলাইয়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে- ৫৮ কোটি ৭৩ লাখ ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ৩৯ কোটি ৬৭ লাখ ডলার এবং যুক্তরাষ্ট্র থেকে এসেছে ২৭ কোটি ৩১ লাখ ডলার।

শীর্ষ দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ২৫ কোটি ৫৫ লাখ, ইতালি থেকে ২০ কোটি ৩১ লাখ, মালয়েশিয়া থেকে ২০ কোটি ১৩ লাখ, কুয়েত থেকে ১৪ কোটি ৮৭ লাখ, ওমান থেকে ১৪ কোটি ১৯ লাখ, সিঙ্গাপুর থেকে ১৩ কোটি ৬৯ লাখ এবং কাতার থেকে ১২ কোটি ১৫ লাখ ডলার এসেছে।

এদিকে ইউরোপের দেশগুলোর মধ্যেও রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য। ইতালির পাশাপাশি ফ্রান্স, পর্তুগাল, গ্রিস, স্পেন ও জার্মানি থেকেও প্রবাসী আয় এসেছে

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রণোদনা এবং প্রক্রিয়া সহজ করার ফলে অর্থবছরের শুরুতেই প্রবাসী আয়ে ইতিবাচক প্রবাহ দেখা যাচ্ছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

-টিএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝