ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কলম্বিয়ায় ধ্বংসস্তূপ থেকে আরো এক রেশমাকে জীবিত উদ্ধার !!
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:৪৭ পিএম আপডেট: ১৩.০৮.২০২৬ ১২:১৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ধ্বসে পড়া রানা প্লাজার কথা প্রায় সকলেরই জানা। ধ্বংস্তুপ থেকে ৩৬ ঘন্টাপর একজনকে নারীকে জীবীত উদ্ধার করা হয়েছিল যার নাম ছিল রেশমা, যা বিশ্বব্যাপী  আলোড়ন তুলেছিল। তেমনি এক ঘটানা ঘটেছে কলম্বিয়ায়। সেখানে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে ৩৬ ঘণ্টা আটকে থাকা ৩২ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। পশ্চিমাঞ্চলীয় শহর পেরেইরায় একটি ভবন ধসে পড়ার পর তার নিচে আটকা পড়েন দানিয়েলা লার্গো।


প্রায় ১০ ঘণ্টার উদ্ধার অভিযানের পর শেষ পর্যন্ত দমকলকর্মীরা তাকে উদ্ধার করতে সক্ষম হন।

চারটি ভারী কংক্রিটের স্ল্যাবের নিচে আটকে ছিলেন লার্গো।


তাকে উদ্ধারে দমকলকর্মীরা প্রথমে ওপর থেকে একটি সুড়ঙ্গ খনন করেন। ওই পথ দিয়ে তার কাছে অক্সিজেন পৌঁছানো সম্ভব হয়।


পরে নিচ থেকে আরেকটি সুড়ঙ্গ খনন করে তাকে বের করে আনা হয়। লার্গোর মা বার্তা সংস্থা এএফপিকে জানান, স্থানীয় এক বাসিন্দা ধ্বংসস্তূপের নিচ থেকে তার মেয়ের চিৎকার শুনতে পান।

পরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা ছোট একটি ক্যামেরার সাহায্যে লার্গোর অবস্থান শনাক্ত করেন।

রাজধানী বোগোতা থেকে আসা দমকলকর্মী এবং জাতীয় পুলিশের দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরাও স্থানীয় উদ্ধারকারীদের সঙ্গে অভিযানে যোগ দেন।

ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৮৮ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি হিসাবে জানা গেছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকশ মানুষ।


কলম্বিয়ার কফি উৎপাদনকারী অঞ্চলের শহর পেরেইরায় অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ৯৫ জন মারা গেছেন কালি শহরে। দেশটির রাজধানী শহরগুলোর সংগঠন অ্যাসোকাপিতালেসের তথ্য অনুযায়ী, পেরেইরায় অন্তত ৯২টি ভবন ধসে পড়েছে। ১৫ জন ধ্বংসস্তূপে আটকা এবং আরও ৩৭ জন নিখোঁজ রয়েছেন।

লার্গোর উদ্ধারে স্বস্তি প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এটিকে ‘আশায় ভরিয়ে দেওয়া খবর’ হিসেবে উল্লেখ করেন।


লার্গোর মা বলেন, ‘বাড়িতে লার্গোর ১২ বছর বয়সী ছেলে তার জন্য অপেক্ষা করছে।’


কালিতেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত শহরটিতে ২০০ জনের বেশি মানুষ ধ্বংসস্তূপে আটকা ছিলেন। এ পর্যন্ত ৮৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ নিরাপদ রাখতে শহরটির মেয়র রাতের কারফিউ জারি করেছেন এবং সেনা সদস্যদের টহলে নামানো হয়েছে। তিনি বলেন, আরও মানুষকে জীবিত উদ্ধারের আশা এখনও রয়েছে এবং আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।


স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল চোকো প্রদেশের সান হোসে দেল পালমার গ্রামের কাছে। তবে বিস্তীর্ণ এলাকায় এর কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল প্রায় ৯০ সেকেন্ড থেকে দুই মিনিট। এরপর থেকে ১০০টিরও বেশি আফটারশক বা পরাঘাত অনুভূত হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি


টিআইএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝