ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনায় ৪ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:৩৩ পিএম আপডেট: ১২.০৮.২০২৬ ৯:৩৫ পিএম
X

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী কঠোর অভিযানের ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে চার হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ মো. আনোয়ার হোসেন (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে লবণচরা থানাধীন ঠিকরাবাদ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মো. সাজ্জাদুর রহমানের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। কেএমপির দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অমিত কুমার বর্মন এবং লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে লবণচরা থানার একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে ১২ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে লবণচরা থানাধীন ঠিকরাবাদ সাকিনস্থ খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির পশ্চিম পাশে সাউথগেট রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট ও পাহারা বসায় পুলিশ। এ সময় সন্দেহজনক গতিবিধির এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. আনোয়ার হোসেন চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার সুফিয়ান কলোনির জেলেপাড়া এলাকার মো. সিরাজ শেখ ও নুর নাহার বেগম দম্পতির ছেলে।

পুলিশ জানিয়েছে, মাদকের সঙ্গে জড়িত থেকে যারা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে এ ধরনের পেশাদার ও কঠোর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসএস/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝