রাজধানীর গুরুত্বপূর্ণ দুই থানা মোহাম্মদপুর ও চকবাজারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে নতুন দুই পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে বর্তমান দুই ওসিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পৃথক বিভাগে বদলি করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক মো. আব্দুল হালিমকে মোহাম্মদপুর থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
আর গোয়েন্দা-উত্তরা বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ফারুককে চকবাজার থানার ওসি করা হয়েছে।
অন্যদিকে, মোহাম্মদপুর থানার বর্তমান ওসি মেজবাহ্ উদ্দিনকে গোয়েন্দা-রমনা বিভাগে বদলি করা হয়েছে।
চকবাজার থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুনকে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে পদায়ন করা হয়েছে।
এসএ