রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ২৪ জন, ওয়ারী বিভাগে ৬৪ জন, মতিঝিল বিভাগে ৮৭ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ৩৩ জন, উত্তরা বিভাগে ৫০ জন, গোয়েন্দা বিভাগে ৮ জন এবং সিটিটিসি বিভাগে একজন রয়েছেন।
অভিযানে গ্রেফতারদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ২ লাখ ৯০ হাজার টাকা, ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের চারটি মিউজিক সিস্টেম, পাঁচটি মোবাইল ফোন, একটি চাকু, একটি সিএনজি, ১৫৭টি সিম, তিনটি মোটরসাইকেল, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ১২টি হাসুয়া, একটি বেসবল ব্যাট, একটি ডাসা, একটি ছোরা, একটি কাটার, ৭ হাজার ৬৯৯ পিস ইয়াবা, ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, নয়টি ইনজেকশন (অ্যাম্পল) এবং ২২ লিটার ৫০০ মিলিলিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার এবং সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে।
-টিএস