ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অস্ত্র উৎপাদন বাড়াতে মার্কিন প্রতিরক্ষা শিল্পকে ২১ দিনের সময় দিল পেন্টাগন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৮:১১ পিএম
X
Advertisement

যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে অস্ত্র উৎপাদন ও সরবরাহের গতি দ্রুত বাড়ানোর নির্দেশ দিয়েছে পেন্টাগন। গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা জমা দিতে প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোকে ২১ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

মার্কিন উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ দেশটির প্রতিরক্ষা শিল্পের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো এক স্মারকে এ নির্দেশনা দিয়েছেন। এতে দ্রুত অস্ত্র সরবরাহ বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা উপস্থাপনের কথা বলা হয়েছে।

স্মারকে ফেইনবার্গ বলেন, বহু বছর ধরে চলা উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়া এখন আর গ্রহণযোগ্য নয়। সামরিক কর্মসূচির গতি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পাশাপাশি দ্রুত উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

পেন্টাগন যখন প্যাট্রিয়ট ও থাডসহ বিভিন্ন ক্ষেপণাস্ত্রের মজুদ পুনরায় পূরণের চেষ্টা করছে, ঠিক তখনই এ নির্দেশনা দেওয়া হলো। সংশ্লিষ্টদের ধারণা, ইরানের সঙ্গে প্রায় পাঁচ মাস ধরে চলা যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোলাবারুদের মজুদ কমে যাওয়ায় এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একটি প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, যুদ্ধের আগে বিশ্বজুড়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ ছিল প্রায় ২ হাজার ২০০টি। যুদ্ধের পর সেই মজুদ অন্তত ৬৫ শতাংশ কমে ৮২৭টির নিচে নেমে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, থাড  ক্ষেপণাস্ত্রের মজুদও উল্লেখযোগ্যভাবে কমেছে। যুদ্ধের আগে যেখানে এর সংখ্যা ছিল প্রায় ৪৫২টি, সেখানে তা কমে ২৭৮টির নিচে নেমে এসেছে বলে দাবি করা হয়েছে। কিছু সূত্রের দাবি, থাডের ইন্টারসেপ্টর বা প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় ৮০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পকে দ্রুত উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে পেন্টাগন। তবে কমে যাওয়া অস্ত্রের মজুদ পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট বিশ্লেষণে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা দেখিয়েছে, উচ্চমাত্রার আধুনিক সংঘাতে কয়েক সপ্তাহের মধ্যেই একটি দেশের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুদ দ্রুত কমে যেতে পারে। ফলে ভবিষ্যৎ সামরিক প্রস্তুতির ক্ষেত্রে উৎপাদন সক্ষমতা ও সরবরাহব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।

সূত্র: পার্সটুডে
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement