ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে আইপিডিসি ও দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের যৌথ উদ্যোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:২৭ পিএম
X

দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট ও নির্মাণ প্রতিষ্ঠান দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) সম্ভাব্য আবাসন ক্রেতাদের জন্য গৃহঋণ সুবিধা আরও সহজলভ্য, আকর্ষণীয় ও সাশ্রয়ী করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে আবাসন ও অর্থায়ন সেবাকে একই প্ল্যাটফর্মে এনে গ্রাহকদের জন্য একটি সমন্বিত ও ঝামেলামুক্ত সেবা নিশ্চিত করা হবে।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর পক্ষে প্রতিষ্ঠানের হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মনিরুল ইসলাম এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্সের হেড অব মর্টগেজ (রিটেইল বিজনেস) মেহেদী মাহমুদ খান এবং হেড অব হোম লোন সেলস (মেট্রো) মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন। এসইএলের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রহমান। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এই অংশীদারিত্বের আওতায় দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের নির্বাচিত আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পের ক্রেতারা বিশেষ বুকিং অফার, সম্পত্তির মূল্যে বিশেষ মূল্যছাড়, প্রতিযোগিতামূলক সুদের হারে গৃহঋণ এবং ঋণ প্রসেসিং ফিতে বিশেষ ছাড়সহ বিভিন্ন আকর্ষণীয় সুবিধা পাবেন। পাশাপাশি গ্রাহকদের জন্য আরও দ্রুত, সহজ ও কার্যকর সেবা নিশ্চিত করতে দুই প্রতিষ্ঠান যৌথভাবে ডিজিটাল প্রচারণা ও বিপণন কার্যক্রম পরিচালনা করবে।

এই সহযোগিতার ফলে সম্পত্তি নির্বাচন থেকে শুরু করে গৃহঋণের অর্থায়ন পর্যন্ত পুরো প্রক্রিয়াটি হবে আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন। একই সঙ্গে গ্রাহকরা একটি সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে আবাসন এবং অর্থায়ন-সংক্রান্ত প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ পাবেন।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘গ্রাহকদের জন্য গৃহঋণকে আরও সহজলভ্য ও সুবিধাজনক করা আইপিডিসির অন্যতম অঙ্গীকার। দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বস্ত আর্থিক সেবা ও মানসম্পন্ন আবাসনকে একত্রিত করে আমরা গ্রাহকদের জন্য আরও সহজ, নির্ভরযোগ্য এবং কার্যকর গৃহঋণ সমাধান নিশ্চিত করতে চাই।’

দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘আইপিডিসি ফাইন্যান্সের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে মানসম্মত আবাসন আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি হবে। আমাদের আবাসন উন্নয়নের দীর্ঘ অভিজ্ঞতা এবং আইপিডিসির শক্তিশালী অর্থায়ন সক্ষমতার সমন্বয়ে গ্রাহকরা আরও সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্যভাবে নিজস্ব বাড়ির স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। আমরা বিশ্বাস করি, এই সহযোগিতা দেশের আবাসন খাতের টেকসই উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।’

এই অংশীদারিত্বের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি উদ্ভাবনী আর্থিক সমাধান এবং কৌশলগত সহযোগিতার মাধ্যমে দেশের আবাসন খাতের বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ব্যক্তি ও পরিবারের নিজস্ব বাড়ির স্বপ্ন বাস্তবায়নে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও নির্ভরযোগ্য ও গ্রাহককেন্দ্রিক সেবা প্রদান অব্যাহত রাখবে।

-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝