জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) দেশের সংবাদপত্র অফিসগুলোতে ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
সোমবার (৩ আগস্ট) নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সংবাদপত্রের অফিস বন্ধ থাকবে। তবে ছুটির মধ্যেও নোয়াবের সদস্য প্রতিষ্ঠানগুলো বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে পত্রিকার প্রকাশনা কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশব্যাপী সরকারি ছুটি পালন করা হবে। গত বছর থেকে দিবসটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরএন