ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা, আবর্জনামুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১:৪৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির মধ্যে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব।

ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, দেশের শহর, উপজেলা এমনকি গ্রামাঞ্চলেও এখন যত্রতত্র টিস্যু, চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতলসহ নানা ধরনের বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। ৩০-৪০ বছর আগে এমন দৃশ্য ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘আপনার নিজের ঘরের চারপাশে যদি এভাবে টিস্যু বা আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকতো, তাহলে কি আপনার ভালো লাগেো? নিশ্চয়ই না। আমাদের কারও ভালো লাগতো না।’

নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্যবহৃত বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং যথাযথভাবে তা অপসারণ করতে হবে। সবাই এ বিষয়ে সচেতন হলে ধীরে ধীরে দেশকে আবর্জনামুক্ত করা সম্ভব হবে।

তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় সফরের সময় তিনি দেখেছেন, অনেক পুকুরে এবং পুকুরপাড়ে বর্জ্যের স্তূপ জমে আছে। একসময় এসব জায়গায় মানুষ পরিবার নিয়ে সময় কাটাত, কিন্তু এখন আবর্জনার কারণে সেই পরিবেশ নষ্ট হয়ে গেছে।

পার্ক ও বিনোদনকেন্দ্রেও একই চিত্র দেখা যায় উল্লেখ করে তারেক রহমান বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা পরিষ্কার করার পরও অনেকেই খাবারের মোড়ক, লজেন্সের প্যাকেট বা অন্যান্য বর্জ্য ফেলে আসেন। এতে পরবর্তী দর্শনার্থীরা পরিচ্ছন্ন পরিবেশ উপভোগ করতে পারেন না।

ভিডিওর শেষাংশে তিনি বলেন, ‘দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, তাহলে বড় কিছু করতে সক্ষম হব। আসুন, সবাই মিলে আমাদের দেশটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। আমাদের পরিবেশকে সুন্দর রাখি। এতে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ দেশ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।’



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝