ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ধামরাইয়ে কম্ফোটার তৈরির কারখানায় আগুন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৬:৩৫ পিএম
X
Advertisement

ঢাকার ধামরাইয়ের ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কম্ফোটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৪ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯ টা ৪৪ মিনিটে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বকচর এলাকায় ওই কারখানায় আগুনের সূতপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে, এ ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। 

ধামরাই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল আমিন জানান, সকাল ৯টা ৪৪ মিনিটে কুশুরা ইউনিয়নের বকচর এলাকায় কম্ফোটার তৈরির কারখানা আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি। আগুনে কারখানার ভেতরের কাঁচের গ্লাস ভেঙে পড়ে কয়েকজন শ্রমিক আহত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই  কর্মকর্তা। 

টিআইএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement