ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাব দেওয়া হবে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:০৪ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার জবাব দেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রোববার (২৬ জুলাই) কাস্পিয়ান সাগরে ওই হামলায় বিস্ফোরণের ঘটনায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পৃথক টেলিফোন আলাপে এ বিষয়ে নিজের অবস্থান জানান আরাগচি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত নাবিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সের্গেই ল্যাভরভ। একই সঙ্গে আহত ক্রু সদস্যদের সহায়তায় এগিয়ে আসায় আস্ত্রাখান অঞ্চলের স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান আরাগচি।

বিবৃতিতে আরও বলা হয়, কিয়েভের এমন পদক্ষেপ বন্ধ করতে হবে বলে জোর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে ইরানের কূটনৈতিক প্রচেষ্টা নিয়েও ল্যাভরভকে অবহিত করেন তিনি।

সূত্র: রয়টার্স



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝