ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আগস্টে তফসিল, অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:১৮ পিএম
X

জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে চলতি জুলাই বা আগস্টের মধ্যেই প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

বুধবার (২২ জুলাই) বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, যেসব এলাকায় দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি নেই এবং যেসব প্রতিষ্ঠানের আইনগত মেয়াদ শেষ হয়ে গেছে, সেসব এলাকাকে প্রথম ধাপের নির্বাচনের জন্য অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি জানান, স্থানীয় পর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজন অনুযায়ী কোনো কোনো স্থানে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন একই সঙ্গে আয়োজন করা হতে পারে। তবে স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের সুবিধা আপাতত চালু করা হচ্ছে না।

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আদালতের নির্দেশনা ও পার্শ্ববর্তী দেশগুলোর আইনগত কাঠামো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, প্রস্তাবিত আইন সংশোধনের কারণে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিদ্যমান আইনেই সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা সম্ভব। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার আলোকে কিছু বিষয় স্পষ্ট করতে সংশোধনী প্রস্তাব পাঠানো হচ্ছে। সংশোধিত আইন কার্যকর হলে সে অনুযায়ী, আর তা না হলে বিদ্যমান আইনেই নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি পর্যালোচনার কাজ প্রায় শেষ হয়েছে। শিগগিরই তা চূড়ান্ত অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এ ছাড়া স্থানীয় নির্বাচনে সহিংসতা রোধে কঠোর নজরদারি রাখা হবে জানিয়ে তিনি বলেন, সিটি করপোরেশনের প্রশাসকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিদ্যমান আইনি অস্পষ্টতা দূর করার উদ্যোগও নেওয়া হবে।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝