ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সবুজবাগের পর হাজারীবাগেও খুন, নিহত ২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:৫৩ এএম
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগে এক রাজনৈতিক কর্মীকে কুপিয়ে হত্যার পর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এবার হাজারীবাগে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া গেছে—তারা হলেন হাজারীবাগে নিহত সাগর হোসেন বুলেট (২৮) এবং সবুজবাগে নিহত পলাশ (৩৬)। পলাশ স্থানীয় বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে সবুজবাগ থানার রাজারবাগ ওয়াটার পাম্প সংলগ্ন এক গলিতে পূর্বশত্রুতার জেরে পলাশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার গভীর রাতে হাজারীবাগে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ হারান ২৮ বছর বয়সী সাগর হোসেন বুলেট।

পরপর দুটি চাঞ্চল্যকর হত্যার ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের আইনি প্রক্রিয়া চলছে।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝