ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:০১ পিএম
X

খুলনার বটিয়াঘাটা উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামী মো: মুকুল কাগজীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ বছরের সশ্রম করাদন্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১০ নং সোরা গ্রামের বাসিন্দা রাজ্জাক কাগজীর ছেলে। 

বুধবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো: খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো: শাহ আলম। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলনা।  

আদালত সূত্র জানায়, ২০১৩ সালে আসামি মুকুল গাজীর সাথে উপজেলার দারোগার ভিটার বাসিন্দা মো: বিল্লাল হোসেন মল্লিকের মেয়ে মোছা: হেনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর দম্পত্তির কোল জুড়ে একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। এর পর থেকে জামাই হেনাকে প্রায়ই মারধর করত। বিষয়টি বাবাকে অবগত করলে সে ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে মিলে মিশে থাকার কথা বলে। 

সূত্রটি আরও জানায়, ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্য সোয়া ৬টার দিকে উপজেলার শান্তিনগর বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে হেনাকে মারধর করে। বিষয়টি তার ফুফুকে অবগত করার জন্য বাড়ি থেকে বের হয়ে আশিকের ভিটায় পৌছালে পেছন থেকে মুকুল গাজী তার মাথায় ইট দিয়ে আঘাত করে। এরপর মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে সে। 

এ ঘটনায় নিহতের বাবা বিল্লাল বাদী হয়ে ঘটনার পরের দিন বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন। একই বছরের ৩১ অক্টোবর বটিয়াঘাটা থানার এসআই বোধন চন্দ্র বিশ্বাস এ মামলার আসামি মো: মুকুল কাগজীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝