ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর ড. মাইক মিলার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৮:১৩ পিএম
X
Advertisement

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)-এর নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে দুই দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই শিক্ষাবিদ স্কুলটির নেতৃত্বে নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনী চিন্তার সংযোজন করবেন বলে আশা করা হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা, কৌশলগত পরিকল্পনা, একাডেমিক নেতৃত্ব এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ড. মিলারের। বিশ্বের সাতটি দেশের বিভিন্ন শিক্ষা ব্যবস্থায় কাজ করার অভিজ্ঞতা তাকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও কার্যকর নেতৃত্বের দক্ষতায় সমৃদ্ধ করেছে। আইএসডিতে আন্তর্জাতিক মানের শিক্ষার্থী-কেন্দ্রিক পরিবেশ আরও শক্তিশালী করতে তার এই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে ড. মিলার একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ‘ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট’ (আইবি) কমিউনিটিতে ইভ্যালুয়েশন লিডার, প্রোগ্রাম ইভ্যালুয়েটর, ওয়ার্কশপ লিডার এবং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর ড. মাইক মিলার বলেন, ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় যোগ দিতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আন্তর্জাতিক মানের শিক্ষার জন্য স্কুলটির সুনাম সুপ্রতিষ্ঠিত। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে আইএসডির সাফল্যকে আরও এগিয়ে নেওয়া এবং শিক্ষার্থীদের সচেতন বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

পরিবর্তনশীল বিশ্বের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে আন্তর্জাতিক মানের ‘ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট’ (আইবি) শিক্ষা নিশ্চিত করতে আইএসডি প্রতিশ্রুতিবদ্ধ।


-টিএস/বিজ্ঞপ্তি
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement