ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
সুইজারল্যান্ড সমতা ফেরালেও লাল কার্ড দেখলেন এমবোলো
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৮:৪১ এএম আপডেট: ১২.০৭.২০২৬ ৮:৪৮ এএম
X

১০ মিনিটে আর্জেন্টিনা অগ্রগামিতা পেয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ফিরেই ম্যাচে সমতা ফিরিয়েছে সুইজারল্যান্ড। তাতে স্কোর লাইনে এখন ১-১ সমতা। 

প্রথমার্ধে সুইজারল্যান্ডের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়দের একজন ছিলেন ডান এনদোয়ে। বিরতির পর সেই তিনিই ৬৭ মিনিটে সমতা ফেরান। পেনাল্টি বক্সের কিনারায় রদ্রিগেজের সঙ্গে ওয়ান-টু পাস খেলে বাইলাইন ঘেঁষে ভেতরে ঢুকে পড়েন তিনি। এরপর কোণ থেকে ডান পায়ের নিখুঁত শটে এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে বল জড়ান জালে। আর্জেন্টিনাকে শুরুতে এগিয়ে দিয়েছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। 

অবশ্য সমতা ফেরানোর পরই ৭২ মিনিটে দশ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। প্রথমে ব্রিল এমবোলোর ওপর ফাউলের অভিযোগে লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে বাঁশি বাজান রেফারি। তবে ভিএআর পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত বদলে যায়। রিপ্লেতে দেখা যায়, এমবোলো ফাউলের অভিনয় করেছেন। ফলে পারেদেসের বিরুদ্ধে দেওয়া সিদ্ধান্ত বাতিল করে এমবোলোকেই হলুদ কার্ড দেখান রেফারি। এটি ছিল সুইস ফরোয়ার্ডের ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন ব্রিল এমবোলো। রেফারির সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছিলেন না সুইস এই স্ট্রাইকার। 

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝