ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাজেক থেকে ফিরেছেন আটকে পড়া সব পর্যটক, বন্ধ রয়েছে ভ্রমণ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১:০৩ পিএম
X
Advertisement

রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে বুধবার (৮ জুলাই) থেকে আটকে পড়া সব পর্যটকরা সাজেক ছেড়েছে। তবে ঝুঁকি বিবেচনায় পর্যটকদের সাজেক ভ্রমণ সাময়িক বন্ধ রয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে সেনাবাহিনীর নিরাপত্তা বহরে করে পর্যটকরা সাজেক ত্যাগ করেছে বলে নিশ্চিত করেছে সাজকে রিসোর্ট কটেজ মালিক সমিতি।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পণ দেব বর্মণ বলেন, পানিতে তলিয়ে যাওয়া সড়ক থেকে পানি নেমে যাওয়ায় আটকে পড়া সব পর্যটকরা শুক্রবার সকালে সাজেক থেকে ফিরে গেছেন। ৬০০ পর্যটকের মধ্যে বৃহস্পতিবার ১৫০ জন চলে যাওয়ার পর বাকিরা আজকে চলে গেছেন। বর্তমানে সাজেকে আর কোনো পর্যটক নেই।

পর্যটকদের ঝুঁকি বিবেচনায় মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে গত সোমবার ও মঙ্গলবার সকালে যে সব পর্যটক সাজেক ভ্রমণ যায় তারাই আটকে পড়েন। টানা বর্ষণে সাজেক সড়কের দুইটি অংশে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যাওয়ার ফলে সাজেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement