ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে শিশু কল্যাণ বোর্ডের সভা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:৩৯ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়। 

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তাসহ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় গজারিয়া উপজেলায় উদ্ধার হওয়া নবজাতকের সর্বোত্তম স্বার্থ বিবেচনায় তার বৈধ অভিভাবকত্ব প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ বিষয়ে জেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্যবৃন্দ তাঁদের মতামত ও সুপারিশ উপস্থাপন করেন। পরবর্তীতে নবজাতকের নিরাপত্তা, সুরক্ষা, সার্বিক কল্যাণ এবং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে গজারিয়ার ভবেরচর ইউনিয়নের বাসিন্দা জনাব রবিউল ইসলাম ও সুমাইয়া আক্তার দম্পতিকে শিশুটির অভিভাবক্ত প্রদান করার সিদ্ধান্ত গৃহিত হয়।

এছাড়া সভায় জেলার শিশু কল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি, ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও শিশুদের অধিকার সংরক্ষণ, নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং শিশু কল্যাণে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রম জোরদার করার বিষয়েও মতবিনিময় করা হয়।

এমএইচএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement