ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৯:৩২ পিএম
X

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (৭ জুলাই) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যসহ সব দেশে আমাদের শ্রমবাজার খুলে যাবে। খুলে গেছে অলরেডি (ইতোমধ্যে)। মালয়েশিয়ায় গতকাল (সোমবার) খুলে গেছে। জাপান, কোরিয়া (দ. কোরিয়া), মরিশাস, ওমান, সৌদি আরব…ইনশাহআল্লাহ।’

ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর গত মাসে মালয়েশিয়ায় প্রথম বিদেশ সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে দেশেটির প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

২০২৪ সাল থেকে মালয়েশিয়ায় জনশক্তির বাজার বন্ধ বাংলাদেশের জন্য। ওই বছর মালয়েশিয়া সরকার ঘোষণা করেছিল, আগে থেকে অনুমোদন পাওয়া বাংলাদেশের কর্মীদের ৩১ মে-এর মধ্যে দেশটিতে যেতে হবে। এরপর কর্মী ভিসায় আর কেউ সেখানে ঢুকতে পারবেন না। ওই তারিখের পর থেকে আর কোনো কর্মী যেতে পারেননি দেশটিতে।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝