ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশই জনগণকে নিজ পকেট থেকে বহন করতে হয়: ডা. জুবাইদা রহমান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১:০০ পিএম
X
Advertisement

বাংলাদেশের স্বাস্থ্য খাত বছরের পর বছর অবহেলা ও জবাবদিহিতার অভাবে ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, দেশের মানুষকে মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশ নিজস্ব অর্থ থেকে বহন করতে হয়। ফলে অসুস্থতা অনেক পরিবারের জন্য দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলা ও জবাবদিহিতার সংকটে রয়েছে। জনগণকে স্বাস্থ্য ব্যয়ের বড় অংশ নিজেদের পকেট থেকেই পরিশোধ করতে হয়, যা অনেক পরিবারকে আর্থিকভাবে বিপর্যস্ত করে।

তিনি আরও বলেন, দেশে অসংক্রামক রোগের প্রকোপ ক্রমাগত বাড়ছে। এর ফলে মানুষের আয়ুষ্কাল ও বার্ধক্যজনিত স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে নতুন নতুন স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে এবং দ্রুত নগরায়ন মানুষের জীবনযাপন, কর্মপরিবেশ ও স্বাস্থ্যসেবা গ্রহণের ধরনেও বড় পরিবর্তন আনছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, অর্থমন্ত্রী আমির খসরুসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement