ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:৪৯ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের বন্দরে হাত বাঁধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পিয়াল একরামপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

সোমবার (৬ জুলাই) রাতে বন্দর থানার একরামপুর সিএসডি গেট এলাকার নিজ বাড়ি থেকে ২৪ বছর বয়সী সৈয়দ হোসেন পিয়ালের মরদেহ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বাবা আবুল হোসেন জানান, গভীর রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে পিয়াল নিজ কক্ষে ঘুমাতে যান। পরদিন সারাদিন কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের পেছনের ছোট জানালা দিয়ে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে দরজা ভেঙে হাত বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী বন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আরিফ পাঠান বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। যদিও ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তবে পেছনের একটি ছোট জানালা খোলা ছিল, যেটি দিয়ে সহজেই যাতায়াত করা সম্ভব। এছাড়া মরদেহের হাত বাঁধা ছিল, যা ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তুলেছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement