ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঈশ্বরদীতে অস্ত্র-গুলিসহ চার যুবক আটক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৫৫ পিএম
X
Advertisement

পাবনার ঈশ্বরদীতে বিদেশি অস্ত্র-গুলিসহ চার যুবককে আটক করেছে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

সোমবার উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পাবনা র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর দক্ষিণপাড়া গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে মো. সুপ্ত ইসলাম জীবন (২৬), চররূপপুর বিবিসি বাজার এলাকার মো. খবির ইসলামের ছেলে মো. বাঁধন ইসলাম (২৩), মো. আকবর মণ্ডলের ছেলে মো. শাকিল হোসেন (৩০) এবং নতুন রূপপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে মো. চঞ্চল ইসলাম নীরব (২৬)।

র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সোমবার ভোরে ঈশ্বরদীর চররূপপুর এলাকায় অভিযান চালিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত চারজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি (কার্তুজ), তিনটি ম্যাগাজিন, পাঁচটি ম্যাগাজিন স্লাইড, পাঁচটি ব্যারেল, তিনটি সুইচ গিয়ার চাকু, একটি হ্যান্ড প্রেস ব্লেড, একটি ইলেকট্রিক শুটার, নয়টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড, ১০০টি এয়ারগানের কার্তুজ এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন জানান, র‍্যাব চারজনকে অস্ত্র-গুলিসহ আটকের পর থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement