ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঈশ্বরদীতে মাদক সংশ্লিষ্টতার দায়ে ১২ জনের জেল-জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১০:০২ পিএম
X
Advertisement

পাবনার ঈশ্বরদীতে মাদক সংশ্লিষ্টতার দায়ে ২৪ ঘন্টায় পুলিশের সহযোগিতায় ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে সাতজনকে পাঁচদিন থেকে তিনমাসের জেল-জরিমানা এবং বাকী পাঁচজনের প্রত্যেককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার এ সাজা দেন। 

তাঁদের মধ্যে জেল ও অর্থ দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের ফতেমোহাম্মদপুর এলাকার রনি বিশ্বাস (২৩), নূর মহল্লার মো: আক্কাস (২০), পূর্বটেংরি এলাকার বাচ্চু মিয়া (৩৫), আব্দুস সালাম তাহসিন (১৯), উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল খা-পাড়ার মো: মিঠু (৫৫), মেরিন পাড়ার সাইফুল ইসলাম (২৭) ও ছলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের মো: রানা মন্ডল (৩২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬ (৫) উপধারায় তাঁদেরকে উভয়দন্ড প্রদান করা হয়। 

একইসঙ্গে উপজেলার ছলিমপুরের মানিকনগর গ্রামের সেজান মাহমুদ বাঁধন (১৯), মাহমুদ তাসিন (২৯), সাহাপুর ইউনিয়নের মসজিদ মোড়ের মো: হাফিজুল (৩০), পাকশী হরিজন কলোনির মুন্নি (৪০) এবং বহরপুর এলাকার মো: বনিকে (২৫) মাদক আইনের আরেকটি ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়। জেল দেওয়া সবাইকে কারাগারে পাঠানো হয়েছে। 

এছাড়াও ঈশ্বরদী উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।

রোববার বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান সরকারের নেতৃত্ব ও থানা পুলিশের সহযোগিতায় ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান চলছে। এরই অংশ হিসেবে শনিবার রাত দিনব্যাপী অভিযান চালিয়ে মাদক সংশ্লিষ্টতার দায়ে ভ্রাম্যমাণ আদালত সাতজনকে ঘটনাস্থলে থেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড এবং বাকী পাঁচজনের প্রত্যেকে ১০০০ টাকা করে জরিমানা করেন। 

কেএমএইচ/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement