ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:২৩ পিএম
X

দেশি-বিদেশি একক কিংবা যৌথ বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো দ্রুত পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে চলমান প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি।

শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়াগত অগ্রগতি পর্যালোচনা-সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন বন্ধ ও লোকসানে থাকা এসব কলকারখানায় নতুন করে বিনিয়োগ করতে দেশি ও বিদেশি বহু বেসরকারি কোম্পানি গভীর আগ্রহ প্রকাশ করেছে। কোম্পানিগুলো ইতিমধ্যে বিভিন্ন ধরনের আধুনিক ও লাভজনক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে। এসব প্রস্তাবের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এখন পুরোদমে চলছে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো লাল ফিতার দৌরাত্ম্য বা অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ সহ্য করা হবে না। দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে সব আইনি ও প্রক্রিয়াগত ধাপ সম্পন্ন করতে হবে। সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুফলকে প্রাধান্য দিতে হবে।


প্রধানমন্ত্রী বলেন, ‘বন্ধ কলকারখানাগুলো সচল হলে একদিকে যেমন বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে দেশের উৎপাদন খাত আরও শক্তিশালী হবে। তাই স্বচ্ছতা বজায় রেখে দ্রুত এই প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে।’

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় সরকারের নীতিনির্ধারক ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝