ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইরান যুদ্ধের জেরে শীতল যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্ক, সেনা কমানোর ভাবনা ওয়াশিংটনের
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:১১ পিএম
X
Advertisement

ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। সৌদি আরব থেকে মার্কিন সেনা উপস্থিতি কমিয়ে আনার বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন বলে জানিয়েছে **ওয়াল স্ট্রিট জার্নাল ও টাইমস অব ইসরাইল।

প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা করেছিল। তবে এ অভিযানে সৌদি আরবের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় পরিকল্পনাটি বাস্তবায়ন করা হয়নি। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কারণেই অভিযানটি স্থগিত রাখা হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের অবস্থানে অসন্তুষ্ট হয়ে হোয়াইট হাউস রিয়াদের জন্য ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টর সরবরাহ স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করে। একই সঙ্গে সৌদি আরবে মার্কিন সামরিক উপস্থিতি পুনর্মূল্যায়নের উদ্যোগও নেওয়া হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ শুরুর আগে সৌদি আরব ট্রাম্প প্রশাসনকে সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল। রিয়াদের আশঙ্কা ছিল, সংঘাত দীর্ঘায়িত হলে হরমুজ প্রণালি বন্ধ হয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

যুদ্ধ শেষে সৌদি আরব কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে উত্তেজনা প্রশমনে বিভিন্ন উদ্যোগ নেয়। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement