ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে তোষকে মোড়ানো বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:৫৯ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়ক থেকে তোষকে মোড়ানো অবস্থায় মোতালেব হোসেন (৪০) নামে এক বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মৃত ছলেমান মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার সাজেদা মঞ্জিলে শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং মাসদাইর বাজারে ‘সুমাইয়া টেলিকম অ্যান্ড বুক’ নামে একটি ফ্লেক্সিলোড ও বিকাশ সেবার দোকানের মালিক ছিলেন।

নিহতের শ্যালক অবসরপ্রাপ্ত সার্জেন্ট এম. ডি. কামাল জানান, গত ১ জুলাই সকাল ৮টার দিকে মোতালেব বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তোষকে মোড়ানো মরদেহটি শনাক্ত করেন তিনি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোতালেব হোসেনকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে পরিচয় গোপন ও মরদেহ গুমের উদ্দেশ্যে তোষকে মুড়িয়ে সড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement