ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে শুরু হলো তিনদিনব্যাপী ‘নজরুল বর্ষ’
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৪:৫০ পিএম
X
Advertisement

বাংলাদেশ সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ ২০২৬–২৭-এর উদ্বোধন ঘোষণা করেছেন।

এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ থেকে ভিডিও কনফারেন্সিংয়ে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম), জেলা পরিষদ, মুন্সীগঞ্জের প্রশাসক এ. কে. এম. ইরাদত মানু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহনাজ হীরাসহ জোটের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ এবং গণমাধ্যমকর্মীরা।

ভিডিও কনফারেন্সিং শেষে জেলা প্রশাসক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ, সাম্য, ন্যায়বিচার, দেশপ্রেম এবং সংস্কৃতিচর্চার আদর্শকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ ও চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, নজরুলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত, মানবিক, জ্ঞানভিত্তিক, সংস্কৃতিমনা ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে তিনি উপস্থিত সবার প্রতি আন্তরিক আহ্বান জানান।

এদিকে, আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে আগামী তিন দিনব্যাপী মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে ‘নজরুল বর্ষ’-এর অনুষ্ঠান।

অনুষ্ঠানে সংস্কৃতিকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সভাপতি মোজাম্মেল হোসেন সজল এবং সাধারণ সম্পাদক শাহনাজ হীরা।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement