ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:০৯ এএম
X

বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে দশ জনের দল নিয়েও বসনিয়াকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এই জয়ে শেষ ষোলোতে পৌঁছে গেছে ক্রিশ্চিয়ান পুলিসিকরা। 

মজবুত করে স্বাগতিক যুক্তরাষ্ট্র। অবশেষে বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহুর্তে দলকে এগিয়ে নেন ফোলারিন বালোগান। আগামী ৬ জুলাই সিয়াটলে  বেলজিয়ামের মুখোমুখি হবে এই ম্যাচের বিজয়ী দল।

সান ফ্রান্সিসকোর বে এরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র।

ম্যাচের ৪৫তম মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় যুক্তরাষ্ট্র। টিলম্যান বালোগানের দিকে বল পাস দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বল বসনিয়ার দুজন খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে শেষ পর্যন্ত বালোগানের পায়েই এসে পড়ে।

গোলরক্ষক ভাসিলজকে একা পেয়ে যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার শট নিতে কোনো ভুল করেননি। এতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

বিরতির পর ম্যাচে ৮২তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করে ব্যবধার ২-০ করেন মালিক টিলম্যান। বসনিয়া কোনো গোল পরিশোধ করতে না পারায় জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।

শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে মাউরিসিও পচেত্তিনোর দল।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝