ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:১৩ পিএম
X
Advertisement

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, মূল দলের পাশাপাশি জামায়াতের মহিলা বিভাগ ও ছাত্রসংগঠন পৃথক কর্মসূচি পালন করবে। এছাড়া ‘জুলাই যোদ্ধা’দের বিভিন্ন ফোরামের কর্মসূচিতেও দলটি অংশ নেবে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ২ থেকে ৯ জুলাই রাজধানীতে গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন, স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

১৬ জুলাই ‘শহীদ দিবস’ উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগরের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত সারা দেশে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

১ আগস্ট দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় একযোগে গণমিছিল করবে দলটি। এছাড়া ২ থেকে ৪ আগস্ট জামায়াতের শ্রমিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ১১ দলের উদ্যোগে রাজধানীসহ সারা দেশে আয়োজিত সমাবেশ ও মিছিলে জামায়াত পূর্ণ সমর্থন ও অংশগ্রহণ করবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম, আবদুল হালিম ও হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।


-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement