ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
বন্ধ থাকা দুই বিদ্যুৎকেন্দ্র চালু: সংসদে বিদ্যুৎমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৪৭ পিএম
X

কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আমাদের বিদ্যুতের দুটি পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে গতকাল লোডশেডিং দিতে হয়েছিল। আল্লাহর রহমতে আজ আনন্দের সঙ্গে জানাতে পারি, এখন আমাদের উৎপাদন ১৪ হাজার ৫০০ মেগাওয়াট, কিন্তু চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। এখন লোডশেডিং হবে ৩৩৯ মেগাওয়াট।’

মন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি ৩৩৯ মেগাওয়াটের এই ঘাটতিও কমিয়ে আনতে। কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে, তবে যাতে না থাকে, সে জন্য আমরা সচেষ্ট আছি। গতকাল পরিস্থিতি খারাপ ছিল, আজ সেখান থেকে উত্তরণ করতে পেরেছি।’

এর আগে গতকাল রোববার সংসদে দেওয়া বক্তব্যে বিদ্যুৎমন্ত্রী জানিয়েছিলেন, কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় সঞ্চালন ব্যবস্থা থেকে বেরিয়ে যায়। ফলে দেশের বিভিন্ন এলাকায়, এমনকি রাজধানীতেও লোডশেডিং দিতে হয়। তবে সে সময় তিনি বিদ্যুৎকেন্দ্র দুটির নাম উল্লেখ করেননি।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝