ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর অর্ধেকে নামানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:৩১ পিএম
X
Advertisement

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এ সুবিধা পেতে বিশ্ববিদ্যালয়গুলোকে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ নিশ্চিতসহ কয়েকটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ প্রস্তাব দেন।

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বর্তমানে হ্রাসকৃত ১০ শতাংশ কর প্রদান করে। আমি এটিকে ১০ শতাংশ থেকে ৫ শতাংশ করার প্রস্তাব করছি। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত থাকবে।”

কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করার লক্ষ্যে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে কয়েকটি খাতে ভ্যাট কমানোরও প্রস্তাব রাখা হয়েছে।

এ সময় ব্যাংক হিসাব খোলা, বণ্টননামা দলিল নিবন্ধন এবং সম্পত্তির মিউটেশনের ক্ষেত্রে করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি তা প্রত্যাহারেরও অনুরোধ জানান।

এ ছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের একটি মহাপরিকল্পনা বাস্তবায়নের কথাও জানান প্রধানমন্ত্রী।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement