ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আফগানিস্তানে ৬.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিসহ উত্তর ভারত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:২৭ পিএম
X
Advertisement

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন আফগানিস্তানের পাশাপাশি ভারতের রাজধানী নয়াদিল্লি, দিল্লি-এনসিআর এবং জম্মু-কাশ্মীরসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়েছে।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ২১৫ কিলোমিটার গভীরে কম্পনটির সৃষ্টি হয়। গভীরতায় উৎপত্তি হওয়ায় এর প্রভাব দূরবর্তী এলাকাতেও অনুভূত হয়।

ভূমিকম্পের পর দিল্লি ও আশপাশের এলাকার অনেক বাসিন্দা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে বেরিয়ে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বহু মানুষ কম্পন অনুভবের অভিজ্ঞতা শেয়ার করেন।

তবে তাৎক্ষণিকভাবে আফগানিস্তান বা ভারতে এ ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: ফার্স্টপোস্ট

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement