ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শিক্ষার্থীবান্ধব-গবেষণাকেন্দ্রিক কুয়েট গড়ার ঘোষণা ভিসির
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:৫০ পিএম
X
Advertisement

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘ওরিয়েন্টেশন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লাইব্রেরি কার্ড ও কুয়েট ই-মেইল আইডি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. হাসান আলী।

উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক। কুয়েটকে শিক্ষার্থীবান্ধব, গবেষণাকেন্দ্রিক এবং আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ চলছে। তিনি বলেন, “কুয়েটকে দেশের অন্যতম শ্রেষ্ঠ গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।”

তিনি নবীন শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে দক্ষ প্রকৌশলী এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইটি, খুলনার সাবেক পরিচালক প্রফেসর এম. এ. হান্নান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ ও পেশাগত দক্ষতা বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, গবেষণামুখী মানসিকতা এবং মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা স্বাগত বক্তব্য দেন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিনরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কুয়েটের শিক্ষা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর এম. এ. হান্নানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপাচার্য।

পরে উপাচার্য তিনজন নবীন শিক্ষার্থীর হাতে ডিজিটাল লাইব্রেরি কার্ড ও কুয়েট ই-মেইল আইডি তুলে দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নতুন এ ডিজিটাল ব্যবস্থার আওতায় শিক্ষার্থীরা একক আইডির মাধ্যমে ই-মেইল, একাডেমিক নিবন্ধন, ফি পরিশোধ, হল ব্যবস্থাপনা, লাইব্রেরি সেবা ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেষে স্মারক ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসএমএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement