ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বড়লেখা সীমান্তে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:২৪ পিএম
X
Advertisement

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে পরিচালিত এ অভিযানে তিনটি বিদেশি পিস্তল, ২৩টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক টিউব, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর কর্ড এবং দুটি কুকরি (চাপাতি) উদ্ধার করা হয়।

৫২ বিজিবি (বিয়ানীবাজার) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, একটি সংঘবদ্ধ চোরাচালানকারী চক্র পার্শ্ববর্তী দেশ থেকে দেশের অভ্যন্তরে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ করানোর পরিকল্পনা করছে। এ তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয় এবং সম্ভাব্য রুটগুলোতে বিশেষ টহল ও অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চোরাচালানকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গলাকীর্ণ এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, ২৩টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক টিউব, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর কর্ড এবং দুটি কুকরি উদ্ধার করেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীর উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে প্রয়োজনীয় গোয়েন্দা ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এসআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement