ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২৫৫তম বোর্ড সভা অনুষ্ঠিত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:১৩ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ২৫৫তম নিয়মিত মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় সমিতির সদর দপ্তরের বোর্ড সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির বোর্ড সভাপতি মো. হামিদুল ইসলাম লিংকন।

সভায় সমিতির সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, বিদ্যুৎ সরবরাহের বর্তমান পরিস্থিতি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সচিব চৈতী দেবনাথ, সহ-সভাপতি লাইজু আক্তার, কোষাধ্যক্ষ নাছির উদ্দিন এবং বোর্ড পরিচালক সোয়েব হোসেন শামীম, মোহাম্মদ এমারত হোসেন, আব্দুল কাদির, সামছুল হক হাওলাদার ও রোকসানা পারভীন।

এছাড়া উপস্থিত ছিলেন সদর দপ্তরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বাবুল হোসেন, শ্রীনগর জোনাল অফিসের ডিজিএম খন্দকার মাহামুদুল হাসান, টঙ্গীবাড়ী জোনাল অফিসের ডিজিএম আবদুস সালাম, লৌহজং জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ মনসুর হোসেনসহ বিভিন্ন জোনাল ও সাব-জোনাল অফিসের কর্মকর্তারা।

সভায় গ্রাহকসেবার মানোন্নয়ন, নিরবচ্ছিন্ন ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, সেবার গুণগত মান বৃদ্ধি এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে বোর্ড সভাপতি মো. হামিদুল ইসলাম লিংকন সমিতির সার্বিক অগ্রগতিতে বোর্ড সদস্য ও কর্মকর্তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে সমিতির উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকসেবার মান আরও উন্নত করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এইচআইএল/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement