📍 ঢাকা 📅 বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
ভুয়া চুক্তিনামা তৈরীর অভিযোগে বেবিচক সদস্যের মামলা দায়ের
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৩:১৩ পিএম আপডেট: ২৪.০৬.২০২৬ ৩:১৪ পিএম
প্রতীকী ছবি
X Advertisement

প্রতীকী ছবি

স্বাক্ষর জাল করে ভুয়া চুক্তিনামা তৈরীর অভিযোগে মামলা দায়ের করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান। গত সোমবার (২২ জুন) সকালে বিমানবন্দর থানায় তিনি মামলাটি দায়ের করেন। 

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার। 

জানা যায়, এস এম লাবলুর রহমানকে প্রথম পক্ষ করে তার স্বাক্ষর জাল করে দ্বিতীয় পক্ষ হিসেবে ফাহাদ হোসেনের সঙ্গে একটি চুক্তিনামা হয়। ওই চুক্তিনামায় বিপিসি চেয়ারম্যান হতে পারলে ফাহাদ হোসেনকে টাকা দেয়া হবে বলে উল্লেখ করা হয়। এছাড়াও, এস এম লাবলুর রহমানের নামে একটি সম্মতিপত্র তৈরী করা হয়েছে। সেখানেও লাবলুর রহমানের স্বাক্ষর জাল করা হয়েছে। বিষয়টি অবগত হওয়ার পর তিনি এই মামলা দায়ের করেন। 

এস এম লাবলুর রহমান বলেন, 'স্বাক্ষর জাল করে এমন কাজ করা হয়েছে। কখনোই আমি এমন ধরনের গর্হিত কাজ করতে পারিনা।'

তিনি বলেন, 'আমাকে হেয় করার জন্য একটি চক্র এই কাজ করেছে। আমি এ বিষয়ে আইনের আশ্রয় নিয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।

এমআর/এমএ
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707296

E-mail: online@dailyobserverbd.com mailobserverbd@gmail.com
🔝