ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ঘিরে বিতর্কে অবস্থান জানাল ভারত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:০৪ পিএম
X

বাংলাদেশের একজন উপদেষ্টা ভারতের দিল্লি বিমানবন্দরে প্রবেশ প্রক্রিয়া ঘিরে সাম্প্রতিক যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে অবস্থান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ জুন) সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি তুলে ধরা হলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে ব্যাখ্যা দেন।

মুখপাত্র বলেন, গত ১৪ জুন ওই বাংলাদেশি উপদেষ্টা ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন। তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) শীর্ষ পর্যায়ের একটি বৈঠকে অংশ নিতে আসেন।

তিনি আরও জানান, দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তার সফরের উদ্দেশ্য সম্পর্কে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেন। পরে আইওআরএ বৈঠকে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে পরবর্তীতে তিনি ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন বলেও দাবি করেন মুখপাত্র।

এ ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল না বলেও দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে ব্রিফিংয়ে বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ীতে একটি মন্দির কমপ্লেক্সে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে চলমান বিতর্ক নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে মুখপাত্র বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মীয় স্থাপনার সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে তাদের প্রত্যাশা রয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি কিছু ঘটনায় ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে বলে তারা অবগত, এবং বাংলাদেশ সরকারের উচিত এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

উল্লেখ্য, ওই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশে কূটনৈতিক আলোচনার পরিবেশে নতুন করে আলোচনা শুরু হয়েছে।ৎ

-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝