ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পশ্চিম কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৯:১০ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পশ্চিম কলম্বিয়ায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৫৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) ও কলম্বিয়ার ভূতাত্ত্বিক গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার (১০ আগস্ট) দেশটির রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার পৌরসভার কাছে ভূমিকম্পটি আঘাত হানে।

কলম্বিয়ার স্থানীয় ভূতাত্ত্বিক সংস্থা প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭.৪ বলে জানায়। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই।

চোকোর গভর্নর নুবিয়া কর্ডোবা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, চোকো বিভাগ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। সম্ভাব্য আফটারশক নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল সান হোসে দেল পালমারের কাছে হলেও প্রাদেশিক রাজধানী কিবদোতেও বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সঙ্গে বেশ কয়েকটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ চলছে।

ভূমিকম্পের সময় রাজধানী বোগোতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার জন্য অনেক মানুষ দ্রুত ভবন থেকে বেরিয়ে খোলা রাস্তায় আশ্রয় নেন। দেশটির বিভিন্ন স্থান থেকে পাওয়া ভিডিও ফুটেজে বেশ কয়েকটি ভবন ধসে পড়ার দৃশ্যও দেখা গেছে।

কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। একই সঙ্গে আফটারশকের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝