ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লালমোহনে ব্রিজ ভেঙে খালে ট্রাক, চালক নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:২২ পিএম
X
Advertisement

ভোলার লালমোহন উপজেলায় বালুভর্তি একটি ট্রাক নিয়ে পারাপারের সময় আয়রন ব্রিজ ভেঙে খালে পড়ে চালক মো. নাইম (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের হেলপার মো. আল-আমিন (১২)।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আজহার রোডের পূর্বপ্রান্তে বেতুয়া খালের ওপর নির্মিত আয়রন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাইম ধলীগৌরনগর ইউনিয়নের চতলা এলাকার সালাহউদ্দিন মাস্টার বাড়ির ফরিদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বালুভর্তি ট্রাকটি ব্রিজের ওপর দিয়ে পার হচ্ছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে ব্রিজটি ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চালক নাইমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত হেলপার আল-আমিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম, মাকসুদসহ একাধিক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রয়োজনের তাগিদে স্থানীয় মানুষ ও ছোট-বড় যানবাহন ঝুঁকি নিয়েই ব্রিজটি ব্যবহার করতেন।

তাদের অভিযোগ, ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে দীর্ঘদিন উদ্বেগ থাকলেও যথাসময়ে সংস্কার বা বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এ দুর্ঘটনায় একটি প্রাণহানির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এইচপি/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement