ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিল যুক্তরাষ্ট্র
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৩০ পিএম
X
Advertisement

সুইজারল্যান্ডে চলমান শান্তি আলোচনার প্রেক্ষাপটে ইরানের ওপর থেকে জ্বালানি তেলসংক্রান্ত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরান অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য উৎপাদন, বিক্রি ও সরবরাহ করতে পারবে।

ট্রেজারি ডিপার্টমেন্টের প্রকাশিত বিশেষ অনুমতিপত্রে বলা হয়েছে, পূর্বে ইরানি তেলের উৎপাদন, বিক্রয় ও পরিবহনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ওই সময় পর্যন্ত কার্যকর থাকবে না। অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য এসব কার্যক্রম বৈধ হিসেবে গণ্য হবে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরান হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশের অনুমতিও দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে তেহরান।

এ দুই অগ্রগতির পরই সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অংশ নেন। আলোচনায় ইরানের প্রধান দাবি ছিল মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বৈশ্বিক বাজারে তেল রপ্তানির সুযোগ সম্প্রসারণ।

বিশ্লেষকদের মতে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় চলমান এই আলোচনায় অগ্রগতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তথ্যসূত্র: এএফপি

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement