ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাশিয়ার কাছ থেকে ৫২২ নিহতের মরদেহ গ্রহণ করল ইউক্রেন
✎ আন্তর্জাতিক ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:৫১ পিএম আপডেট: ১৮.০৬.২০২৬ ৬:৫৩ পিএম
X
Advertisement

যুদ্ধবন্দি বিনিময় ও নিহতদের মরদেহ প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে ৫২২ জন নিহতের মরদেহ ইউক্রেনের কাছে হস্তান্তর করেছে রাশিয়া। ইউক্রেন জানিয়েছে, মরদেহগুলো গ্রহণের পর পরিচয় শনাক্তকরণের কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ইউক্রেনীয় সংবাদমাধ্যম ইউক্রেনিফর্মের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউক্রেনের যুদ্ধবন্দি বিষয়ক সমন্বয় সদর দপ্তর টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, রুশ পক্ষ থেকে হস্তান্তর করা মরদেহগুলো ইউক্রেনীয় নাগরিকদের, যাদের মধ্যে সামরিক সদস্যও রয়েছেন।

বিবৃতিতে বলা হয়, মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও ফরেনসিক শনাক্তকরণ কার্যক্রম শুরু হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে দুই দেশের মধ্যে নিয়মিতভাবে যুদ্ধবন্দি বিনিময় এবং নিহতদের মরদেহ প্রত্যাবাসনের ঘটনা ঘটছে। তবে এসব ক্ষেত্রে পরিচয় শনাক্তকরণ ও তথ্য যাচাইয়ে প্রায়ই দীর্ঘ সময় লাগে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে যুদ্ধ অব্যাহত রয়েছে। বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড রুশ নিয়ন্ত্রণে রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ২০১৪ সালে রাশিয়ার দখলে যাওয়া ক্রিমিয়াও রয়েছে।






Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement