ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে চান ট্রাম্প
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:০১ এএম
X
Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'রাশিয়ার উচিত ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানো এবং তিনি যুদ্ধের অবসান ঘটাতে যা সম্ভব তা করবেন।'

মঙ্গলবার ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও জি-৭ নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, 'আমি যা পারি তাই করবো। যুদ্ধক্ষেত্রে দু'পক্ষেরই অনেক তরুণ প্রাণ হারাচ্ছে।'

তিনি বলেন, 'রাশিয়ার একটি চুক্তিতে আসা উচিত। আমি আটটি যুদ্ধের সমাধান করেছি। এটিই ছিল সেই যুদ্ধ, যেটি সমাধান করা সবচেয়ে সহজ হবে বলে আমি ভেবেছিলাম। তবে তিনি যে আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন বলে দাবি করেছেন, তা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে।'

বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলেনস্কি লিখেছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করা এবং কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়াই ছিল আলোচনার মূল বিষয়, যাতে রাশিয়া যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়। শান্তি প্রয়োজন।'

জেলেনস্কি বলেন, 'জি-৭ নেতাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পেয়েছেন। এর মধ্যে রয়েছে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, সেগুলোর উৎপাদনের লাইসেন্স, শীতকালীন সহায়তা প্যাকেজ এবং রাশিয়ার ওপর আরও চাপ বৃদ্ধি।'

তিনি বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আলোচিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা। রাশিয়াকে বুঝতে হবে যে তাদের এই যুদ্ধ কখনোই স্বাভাবিক বিষয় হিসেবে গ্রহণ করা হবে না। যারা আমাদের সহায়তা করছে, তাদের সবাইকে ধন্যবাদ।'

ইউরোপীয় কূটনীতিকরা জানিয়েছেন, বৈঠকের পরিবেশ ছিল ইতিবাচক ও গঠনমূলক।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এক্সে লিখেছেন, 'ইউক্রেনের পক্ষে পরিস্থিতি বদলাচ্ছে। ২০২৬ সালের অবস্থা ২০২৫ সালের তুলনায় ভিন্ন। ইউক্রেন সাহসিকতার সঙ্গে সম্মুখসার ধরে রেখেছে। রাশিয়ার ক্লান্তি এখন স্পষ্ট। এটাই আমাদের সমর্থন আরও জোরদার করার সময়।'

এদিকে, জি-৭ নেতারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া শান্তি চুক্তি নিয়েও আলোচনা করেন। বৈঠকে দ্রুত হরমুজ পুনরায় উন্মুক্ত করা এবং এর বিকল্প জ্বালানি পরিবহন পথ চিহ্নিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সম্মেলনের আয়োজক ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, 'এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হলো একটি দৃঢ়, কার্যকর ও চূড়ান্ত চুক্তি সম্পন্ন করা।'

তিনি বলেন, 'ফ্রান্স ও তাদের পশ্চিমা মিত্ররা দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত, যাতে প্রণালিটি শান্তিপূর্ণ ভাবে পুনরায় চালু করা যায়। ফ্রান্স ও যুক্তরাজ্য নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলে ওই জলপথে নৌ চলাচল স্বাভাবিক করতে একটি বিশেষ উদ্যোগের পক্ষে কাজ করছে।'

সূত্র: আল-জাজিরা।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement