ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৬:১৪ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় মা ও মেয়েকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় যুবক মো. শান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহরের জমিদারপাড়া এলাকায় সৌদি আরব প্রবাসী জনি ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন জনি ইসলামের স্ত্রী রিতা মণি ইসলাম (৩০) এবং তাদের মেয়ে জান্নাতুল ইসলাম রিধি (১১)। রিধি প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী জনি ইসলাম জানান, স্থানীয় যুবক মো. শান্ত পূর্ব পরিচিত। ঘটনার সময় তিনি বাসার ওয়াশরুমে ছিলেন। শান্ত ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। পাশের কক্ষে থাকা মেয়ে রিধি চিৎকার শুরু করলে তাকেও গলায় আঘাত করা হয়। চিৎকার শুনে তিনি বেরিয়ে এসে বাধা দিলে অভিযুক্তের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে তিনিও আহত হন।

তিনি আরও বলেন, স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে শান্তকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত মো. শান্তকে হেফাজতে নেয়।

এমএইচএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement