ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পত্নীতলায় তিনজনের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:১৬ পিএম
X
Advertisement

নওগাঁর পত্নীতলা উপজেলায় পৃথক তিনটি মর্মান্তিক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) ভোর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন বজ্রপাতে, একজন পানিতে পড়ে এবং অপরজন সাপের দংশনে প্রাণ হারান।

নিহতরা হলেন উপজেলার ঘোষনগর ইউনিয়নের উচাপাড়া গ্রামের আবুল হোসেনের প্রতিবন্ধী মেয়ে আমবিয়া খাতুন (২৯), একই ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে জুয়েল হোসেন (৩০) এবং দিবর ইউনিয়নের বাসিন্দা হাসিনা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে নিজ বাড়ির পাশের একটি খাড়িতে পড়ে যান আমবিয়া খাতুন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর প্রায় ১০ মিনিট পর বিকেল সাড়ে ৫টার দিকে ঘোষনগর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন জুয়েল হোসেন।

অন্যদিকে, দিবর ইউনিয়নের হাসিনা বেগম ভোর আনুমানিক ৪টার দিকে বিষাক্ত সাপের দংশনের শিকার হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক পৃথক তিনটি মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কেকেএইচ/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement