ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নওগাঁয় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৯:৪৭ পিএম
X

নওগাঁর মান্দা উপজেলায় শরিকান জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ভারশো ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল হামিদ (৬৫)। তিনি ওই গ্রামের মেহের আলী শাহের ছেলে।

গ্রেপ্তাররা হলেন আপেল মাহমুদ (২৯), আলেফা বিবি (৪৫) ও আব্দুল মতিন (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হামিদের সঙ্গে প্রতিবেশী হায়দার আলী শাহের পরিবারের দীর্ঘদিন ধরে শরিকান জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রোববার সকালে হায়দার আলী শাহের নেতৃত্বে একটি দল বিবাদমান জমিতে দেশীয় অস্ত্র নিয়ে হালচাষ করতে যায়। এ সময় আব্দুল হামিদ বাধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা উজ্জল হোসেন বলেন, জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে হালচাষ করতে গেলে বাধা দেওয়ায় আব্দুল হামিদকে পিটিয়ে হত্যা করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

কেকেএইচ/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝