ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৯:৫৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সংসদ অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে সমর্থন জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 

রবিবার ৩০ আগস্ট ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন।  

শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জোটের পক্ষ থেকে এ সমর্থনের কথা জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে রোববার রাজধানীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজকদের কর্মসূচি অনুযায়ী, বিকাল ৩টায় রাজধানীর বাংলামোটরস্থ রূপায়ণ টাওয়ারের সামনে থেকে সংসদ অভিমুখে এই পদযাত্রা শুরু হবে। সেখান থেকে মিছিল সহকারে  সংসদ ভবনের সামনে  উপস্থিত হয়ে স্পিকারের নিকট স্মারকলিপি প্রদান করা হবে।

বিবৃতিতে ১১ দলীয় ঐক্য কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এটিকে সফল করতে জোটের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের সন্ধান ও তাদের পরিবারের ন্যায়বিচারের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করেছে ১১ দলীয় ঐক্য।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝