ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৬:১৫ পিএম
X

ভোলার লালমোহন উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের তোরাবগঞ্জ এবং বদরপুর ইউনিয়নের দেবীরচর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো— বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীরচর এলাকার বাসিন্দা মো. জামশেদের দেড় বছর বয়সী মেয়ে মোসা. জাইমা এবং কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের দেড় বছর বয়সী ছেলে মো. শাহাদাত।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পরিবারের সদস্যরা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে শিশু দুটি সবার অগোচরে ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে স্বজনরা চারদিকে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে বসতঘরের পাশের পুকুরে শিশু দুটিকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পৃথক দুই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এইচপি/ এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝