ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
নওগাঁয় ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৫:১১ পিএম আপডেট: ২৫.০৫.২০২৬ ৫:২২ পিএম
X

নওগাঁর পত্নীতলায় গভীর রাতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় থেকে প্রায় ৫০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগাঁর মহাদেবপুর থানার সুজাইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু হাসান (৪৬)। তিনি পেশায় অটোভ্যানচালক ছিলেন। অপর নিহত ব্যক্তি একই জেলার ধামইরহাট থানার দুর্গাপুর গ্রামের মৃত অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)। তিনি পেশায় মাইক্রোবাসচালক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের দিকে একটি অটোভ্যান সড়ক দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানচালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর ঘাতক ড্রাম ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝